এনআরবি ব্যাংকের তিন পরিচালকসহ ৪ জনকে দুদকে তলব

Published: 25 January 2021

বিশেষ সংবাদদাতা, ঢাকা : দুর্নীতি দমন কমিশন এনআরবি ব্যাংকের তিন পরিচালকসহ ৪ জনকে তলব করেছে ।

আগামী ১ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছ। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করবে দুদক। সোমবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, এনআরবি ব্যাংকের শেয়ারহোল্ডার আমিনুর রশিদ খান, তার দুই ছেলে ও ব্যাংকের পরিচালক নাফিহ রশিদ খান, নাভিদ রশিদ খান এবং ব্যাংটির আরেক পরিচালক ইদ্রিস ফরাজী।