সিলেটে ২৮ যুক্তরাজ্য প্রবাসীর করোনা পজিটিভ, ১৪৩ প্রবাসী কোয়ারেন্টাইনে
সিলেট অফিস : যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ জন প্রবাসী করোনা শনাক্ত হয়েছেন। সোমবার রাতে এই তথ্যটি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি বি.এম আশরাফ উল্যাহ তাহের।

তিনি জানান, তাদেরকে সরকারী ব্যবস্থাপনায় হযরত শাহপরান ৩১ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। করোনা আক্রান্তদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে তিনি জানান।
জানা যায়, গত ২১ জানুয়ারী লন্ডনের হিথ্রো বিমানবন্ধর থেকে বিমান বাংলাদেশের বিজি-২০২ ফ্লাইটে ১৫৭ জন যাত্রী সিলেট আসেন। তাদেরকে নগরীর ৭টি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাউনে রাখা হয়। সেখানে থাকার ৪ দিনের মাথায় সরকারী নির্দেশনা অনুযায়ী ২৪ জানুয়ারী তাদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
করোনাক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেইটে, ৩ জন হোটেল লা রোজে এবং ১ জন হোটেল হলি সাইডে অবস্থান করছিলেন।
এদিকে যুক্তরাজ্য থেকে সিলেট আসা ১৪৩ যাত্রীর সবাইকে নির্ধারীত ৬টি হোটেলে বাধ্যতামুলক ৭ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২ টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিজি-২০২ ফ্লাইট। এরপর সিলেটের ১৪৩ জনকে কড়া নিরাপত্তায় ইমিগ্রেশন শেষ করে সেনাবাহিনী ও পুলিশের তত্বাবধানে সরকারী বাসে নগরীর নির্ধারীত হোটেলে পাঠানো হয়। এরমাঝে হোটেল ব্রিটানিয়ায় রাখা হয় ২৯ জন, হোটেল অনুরাগে ৪৪ জন, হোটেল নুরজাহানে ২০ জন, হোটেল হলিগেটে ৩৬ জন, হোটেল হলিসাইডে ৮জন ও লা রোজে ৬ রাখা হয়েছে। তাদেরকে নিজ খরচে হোটেলে বাধ্যতামল কোয়ারেন্টিনে থাকতে হবে। এরমাঝে কারো করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাদের আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার ১৫৭ জন যাত্রী নিয়ে সিলেট আসে বিমানের ফ্লাইট। তাদেরকেও একইভাবে হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এরমাঝে ৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।




