রাজীব বন্দোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষরা বিজেপিতে যোগ দিলেন
বিশেষ সংবাদদাতা : দিল্লি বিস্ফোরণের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে পারেননি কলকাতায়। কিন্তু তাতে কিছু আটকায়নি ।

অমিত শাহের দিল্লির বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে শনিবার রাত সাড়ে আটটায় বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। বিজেপিতে তার সঙ্গেই যোগ দিলেন দুই বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল। যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায়। যোগদানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গিও এবং মুকুল রায়।




