ঘর বেঁধে ‘জাস্ট ম্যারেড’ বললেন ইমন

Published: 1 February 2021

পোস্ট ডেস্ক :  দুই বাংলায় সর্বমহলে আলোড়ল সৃষ্টি করা গান ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’।

‘প্রাক্তন’ ছবির এই গানের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। অবশেষে প্রেমিক নীলাঞ্জন ঘোষ বিয়ে করলেন কলকাতার এই কণ্ঠশিল্পী। আজ রবিবার সকালে ঘরোয়া আয়োজনে ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে মালা বদল করে বিয়ে নিবন্ধন করেন তারা। তাদের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা।

ইমন-নীলাঞ্জনের অনেক দিনের প্রেম। কিছুদিন অগোচরে থাকার পর সেই প্রেম আসে প্রকাশ্যে। গত বছরের পূজার তৃতীয়ায় বাগদান সারেন তারা। বর নীলাঞ্জন পেশায় সুরকার ও সংগীত পরিচালক।

 

 

আগামী মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। একই দিনে হবে বিয়ে ও বৌভাতের অনুষ্ঠান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে ইমন লিখেছেন, ‘জাস্ট ম্যারেড’।

 

 

ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি তার। বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। ইমনের শিকড় বাংলাদেশে। তার দাদা কুমিল্লার মানুষ, দেশভাগের সময় তারা চলে যান পশ্চিমবঙ্গে।

 

 

চলচ্চিত্রের গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। বর্তমানে গানের পাশাপাশি ভারতীয় বাংলা টেলিভিশন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র অন্যতম বিচারকের দায়িত্ব পালন করছেন ইমন চক্রবর্তী।