বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালন
বিশ্ব ক্যান্সার দিবস, প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দিবসটি পালন করেছে।

বুধবার হাসপাতালের কনফারেন্স হলে সামাজিক বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি দলকে নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “I am and I will’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত আলোচনা সভা সকাল ১০টার সময় শুরু হয়। আলোচনা সভায় হাসপাতালের পক্ষ থেকে ক্যান্সারের সচেতনতামূলক একাধিক ভিডিও চিত্র ও তথ্য পরিক্রমা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, নিরাপদ চিকিৎসা চাই বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক কফিল আহমেদ পল্লি চিকিৎসক সমিতি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পল্লি চিকিৎসক সমিতির সাইন্টিফিক এডভাইজার শ্রী নন্দ দুলাল দেব, বিয়ানীবাজার জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শুয়াইবুর রহমান স্বপন, চ্যানেল এস ইউকে’র ক্যামেরা পার্সন সাহেদ আহমেদ, দৈনিক শুভ প্রতিদিন এর প্রতিনিধি মিসবাহ উদ্দিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ডাঃ ইসতেখার উল ইসলাম তাঁর বক্তব্যে বিশ্ব ব্যাপী ক্যান্সারের ভয়াবহ পরিস্থিতি ও এর প্রতিরোধের উপর গুরুত্বপূর্ন আলোচনা তুলে ধরেন।
উক্ত আলোচনা সভায় রোভার স্কাউট ও বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি-




