সিলেটের জাংগাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিলেট অফিস : সিলেটের জালালাবাদ থানার জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক আব্দুল মালেক উরফে মাইল্লা (৩৮) জালালাবাদ থানাধীন খিত্তারগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়ট নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি জানান, সুনামগঞ্জগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-১৪-৯২০৪) এবং সিলেটগামী সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-০৬৫৩) গাড়িগুলো জালালাবাদ থানায় রাখা হয়েছে।




