জিমাম চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক
সিলেট অফিস : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করা জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার প্রাক্তন সাধারন সম্পাদক জুয়েল চৌধুরীর ছেলে জিমাম মোহাম্মদ চৌধুরী (২১) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সরকারের সাবেক সচিব ড.এ কে আব্দুল মুবিন ও সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ। জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু।

এক শোকবার্তায় তারা বলেন- এক জন উদিয়মান তরুন অকালে ঝরে পড়ায় আমরা গভীর ভাবে মর্মাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি।
অনুরুপ এক বিবৃতি জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহসভাপতি কাইয়ুম চৌধুরী ও জিমাম মোহাম্মদ চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন।




