উবার ড্রাইভারদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

Published: 19 February 2021

স্টাফ রিপোর্টার : উবার ড্রাইভাররা সেরফ এমপ্লয়েড নয়। তাদেরকে শ্রমিক হিসেবে বিবেচনা করার জন্য সুপ্রিমকোর্ট রায় প্রদান করেছে। এই ঐতিহাসিক রায়ের ফলে এখন থেকে উবার ড্রাইভাররা নূন্যতম বেতনভোগী হবেন এবং তারা হলিডে গ্রহণের জন্য বিবেচিত হবেন।


এই ঐতিহাসিক রায়ে উবার ড্রাইভার ক্ষতিপূরণ পেতে এবং ডিক অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলতে পারে।
দীর্ঘ দিনের আইনে লড়াইয়ে উবার এর আগে ৩ দফায় হেরে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। এই রায়ের ফলে উবারের শেয়ারের ধ¦স নেমেছে।
উল্লেখ্য যে, ২০১৬ সালে উবার ড্রাইভার জেমস ফেরার এবং ইয়াসিন আসলামের এমপ্লয়েনমেন্ট ট্রাইব্যুনালে দায়ের করা মামলা জয় লাভ করে।
এ ব্যাপারে অ্যাপ চালক ও কুরিয়ার ইউনিয়ন এর সভাপতি মি. আসলাম বলেন, আমি মনে করি এটা একটা বিশাল অর্জন। আমরা মনে করি এটা একটা দ্বৈত্যের বিরুদ্ধে বিশাল যুদ্ধে জয়ী হয়েছি। আমরা হাল ছাড়িনি। আমরা ধারাবাহিক ভাবে মামলাটি পরিচালনা করতে শারিরিক মানষিক এবং আর্থিক ভাবে শক্তিশালী ছিলাম।
এমপ্লয়েনমেন্ট ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে নভেম্বর ২০১৭ সালে উবার আপিল কোর্টে আপিল করে। এরপর এই মামলাটি ২০১৮ সালের ডিসেম্বরে উবার বিচারের জন্য আপিল কোর্টে যায়।
শুক্রবারের এই রায়টি উবারের জন্য সর্বশেষ আপিল ছিল। কারণ সুপ্রিম কোর্ট হল ব্রিটেনের সর্বোচ্চ আদালত। যেখান থেকে উবারের পক্ষে রায়টি এসেছে।
রায় প্রদানের সময় লর্ড লিগার্ড বলেছেন, উবারের দাবী মতে মধ্যস্ততাকারী হিসেবে প্রত্যাখান করেছে এবং বলেছে যে, ড্রাইভার কেবল যাত্রী বহনের সময় নয় যখন অ্যাপটি লগিং করা হয় তখন থেকে চালক কাজ করছেন বলে বিবেচিত হবে।
আদালত রায় প্রদানকালে কয়েকটি বিষয়ে মতামত দিয়েছে। প্রথম উবার ভাড়া নির্ধারণ করে যার অর্থ হল চালক কত টাকার কাজ করবে সেটি উবার নির্ধারণ করে। এ ব্যাপারে চালকের কোন হস্তক্ষেপ থাকে না।
চালক যদি কোন রাইড প্রত্যাখান করে সে ক্ষেত্রে উবার চালককে স্টার রেটিংয়ের মাধ্যমে বারবার সতর্ক করতে পারে এবং কোন কোন ক্ষেত্রে তাদের অ্যাপস থেকে রেটিং বাড়াতে না পারলে উবার তাদের বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখে। এ বিষয়ে আদালত বলেছে উবার সেলফ এমপ্লয়েট নয় বরং উবার চালকগণ শ্রমিক হিসেবে বিবেচিত হবে।
এই রায়ের ফলে চালকদের জীবিকা অর্জনে আমূল পরিবর্তন আসবে বলে উবার চালকরা মত প্রকাশ করেছেন।