বিয়ানীবাজারে ভারতীয় মদসহ আটক ১

Published: 22 February 2021

সিলেট অফিস : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তির আটক করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, সকালে থানার সাব ইন্সপেক্টর রুমেন দুবাগ ইউনিয়নের দুবাগ বাজার থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী জলাই মিয়াকে ৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ আটক করে। সে গজুকাটা গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।  তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা হয়েছে। ধৃত জলাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।