ভারতের করিমগঞ্জে ভূমিধ্বসে দিন মজু‌রের মৃত‌্যু, শিশুসহ এক মহিলা আহত

Published: 25 February 2021

অরুপ রায়, করিমগঞ্জ, (ভারত)ফেব্রুয়ারি ২৫ : ভু‌মিধ‌সে মর্মান্তিক মৃত‌্যু হল এক দিনমজু‌রের এবং গুরতর আহত শিশুসহ এক মহিলাও।

দুর্ঘটনাটি সংঘটিত হয়ে‌ছে দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার কটামনি এলাকার ইচারপার গ্রামে।জানা গে‌ছে, মৃত ব‌্যক্তির নাম লিয়াকত আলী, ২৮। এই ঘটনায় গুরতর আহত হ‌য়েছেন এক ম‌হিলা সহ পাঁচ বছরের এক শিশু।এ ম‌র্মে প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর দেড়টা নাগাদ ইচা‌বিল জি‌পির এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জহির আলীর পুত্র লিয়াকত বাড়ির পা‌শে কাজ করছি‌লেন।এমন সময় হটাৎ ক‌রে বা‌ড়ির পা‌শে থাকা টিলা ‌থে‌কে প্রকান্ড একখন্ড মা‌টি খ‌সে পড়‌লে তাহেরা বেগম, ৩০ না‌মের এক ম‌হিলা ও পাঁচ বছরের শিশু মাসুরা পারভীন ও লিয়াকত মাটি চাপা প‌ড়েন।পরে বাড়ির লোকসহ স্থানীয়দের আর্তনা‌দে আশপা‌শের মানুষ জমায়েত হন এবং কটামনি পুলিশে খবর দেন।পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগে তিনজন‌কে উদ্ধার করা হ‌লেও ততক্ষ‌নে হতভাগ‌্য লিয়াক‌তের দে‌হে প্রাণ ছিল না ব‌লে জানা গে‌ছে।প‌রে অন‌্য দুজনকে মাকুন্দা লেপ্রসী কাম জেনা‌রেল হাসপাতালে ভ‌র্তি করা হয়।এদিকে পুলিশ মরদেহ সমঝে নিয়ে করিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে মরনোত্তর পরীক্ষার জন্য পাঠি‌য়ে দি‌য়ে‌ছে। ঘটনার খবর চাউর হতেই মৃত লিয়াকত আলীর বাড়িতে উপস্থিত হন লোয়াইরপোয়া ব্লক মন্ডল সভাপতি হৃষিকেশ নন্দী ও বি‌জে‌পির মাইনোরিটি মোর্চার মণ্ডল সভাপতি ফখরুল ইসলাম।তারা উভ‌য়ে লিয়াক‌তের মৃত‌্যু‌তে গ‌ভির শোক ও শোকাহত প‌রিবারব‌র্গের প্রতি সম‌বেদনা জানা‌নোর পাশাপা‌শি মৃ‌তের প‌রিবার যা‌তে সরকা‌রি সাহায‌্য পায় সে ব‌্যাপা‌রে বিধায়ক সহ ডি‌সির সা‌থে আ‌লোচনা ক‌রেন।তৎস‌ঙ্গে ‌বিধায়‌কের প‌ক্ষে মৃ‌তের প‌রিবার‌কে নগদ দশ হাজার টাকার আ‌র্থিক সাহায‌্য দেন।এ‌কি সা‌থে চি‌কিৎসাধীন‌দের আ‌র্থিক সাহায‌্য ক‌রেন বিধায়ক।উল্লেখ্য প্রয়াতের অন্তঃসত্তা স্ত্রী সহ ছোট ছোট দুই শিশু বর্তমান।‌তি‌নি গত পঞ্চা‌য়েত নির্বাচ‌নে স্থানীয় ওয়ার্ড থে‌কে বি‌জে‌পির হ‌য়ে প্রতিদ্বন্দ্বিতা ক‌রে পরা‌জিত হন।ভু‌মিকম্প বা বৃ‌ষ্টিপাত ছাড়া সিজ‌নে এমন ঘটনায় গোটা এলাকা জু‌ড়ে শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।জানা গে‌ছে গত কয়‌দিন আ‌গে লিয়াক‌তের বা‌ড়ির পা‌শের টিলা থে‌কে জে‌সি‌বি দি‌য়ে মা‌টি কাটা হ‌য়ে‌ছিল।আজ তি‌নি সেই মা‌টি কাটা স্থা‌নের নি‌চে কাজ করার সময় দুর্ঘটনা‌টি ঘ‌টে।ধারনা করা হ‌চ্ছে এখা‌নে আগে থে‌কেই মা‌টি‌তে ফাটল ছিল ফলে আজ‌কের মর্মা‌ন্তিক কান্ড‌টি ঘটেছে।লিয়াক‌তের মৃত‌্যু‌তে গ‌ভির শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জা‌নি‌য়ে‌ছেন ইচাবিল জিপি সভাপতি রামেশ্বর ছেত্রী, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যা সহেলী দে, বিজেপি নেতা অমিতাভ দে সহ আজমত আলী ,সুচ‌রিত পাল প্রমুখ।