সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই

Published: 3 March 2021

সিলেট অফিস : সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বুধবার সকালে তিনি সিলেটের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বুধবার (৩ মার্চ) আসরের নামাজ শেষে শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ ও পরে দরগাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বুধবার সকাল ৭টায় নগরীর দরগাহ গেট সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে সালাহ উদ্দিন আলী আহমেদ স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মো. সালাহ উদ্দিন আলী আহমদ একজন সফল ব্যবসায়ী ছিলেন। নগরীর দরগাহ গেটের হোটেল স্ট্যার প্যাসিফিকের পরিচালক ছিলেন তিনি। এছাড়াও আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানসহ ঢাকা, সিলেট ও চট্টগ্রামে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাঁর।
সকলের প্রিয় সালাহ উদ্দিন আলী আহমদের জানাজায় সর্বস্থরের মানুষের ঢল নামে।