নন্দীগ্রামে আহত মমতা, নেয়া হচ্ছে কলকাতায়

Published: 10 March 2021

পোস্ট ডেস্ক : নন্দীগ্রামে ধস্তাধস্তির সময় পায়ে গাড়ির দরজা পড়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আহত মমতাকে গ্রিন করিডোর করে গাড়িতে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি তাকে এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে। চিকিৎসকরা মনে করলে তাকে ভর্তি করবেন। নন্দীগ্রামে সংবাদমাধ্যমকে মমতা বলেন, তাকে চার-পাঁচজন যুবক আক্রমণ করেন।