মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র জানাজা কখন কোথায়?
সিলেট অফিস : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের জানাযার নামাজ শুক্রবার (১২ মার্চ) বিকেল ৫টায় ফেঞ্চুগঞ্জস্থ কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ১১টায় হেলিকপ্টার যোগে সামাদ চৌধুরীর মরদেহ তাঁর ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ বাড়িতে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তাঁর দেয়া হেলিকপ্টারে মরদেহ ফেঞ্চুগঞ্জে যাবে।
এদিকে, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোসল দেয়ানো হবে। পরে তাকে রাখা হবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)-এর হিমাগারে। সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে ফেঞ্চুগঞ্জে।
বিষয়টি জানিয়ছেন মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাই ও চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
এর আগে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ২টা ৪০ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।




