মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে চ্যানেল এস ও বাংলা পোস্ট পরিবারের শোক

Published: 11 March 2021

স্টাফ রিপোর্টার : সিলেট-৩ আসনে টানা তিন বারের বিজয়ী এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, ক্লিন ইমেজের রাজনীতিবীদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর মৃত্যুতে চ্যানেল এস ও বাংলা পোস্ট পরিবার শোকাহত।

চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, চ্যানেল এস ও বাংলা পোস্ট এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, বাংলা পোস্ট সম্পাদক ব্যারিষ্টার তারেক চৌধুরী পৃথক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।