রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন অসাধারন মেধাবী মহাপুরুষ- নিরাজ কুমার জায়সওয়াল
বিশেষ সংবাদদাতা : রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন অসাধারণ মেধাবী মহাপুরুষ,তিনি সব ধর্মের অনুসারীদের সেবা করাই ছিলো তার সেবাশ্রমের মূলমন্ত্র।

সোমবার ১৫ই মার্চ বিয়ানীবাজার পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবাশ্রম আয়োজিত, রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬ তম শুভ আবির্ভাব তিথি উৎবসে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট এর সহকারী হাই কমিশনার মি: নিরাজ কুমার জায়সওয়াল উপরোক্ত কথাগুলো বলেন।
বেলা ২ টায় পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে বৈদিক মন্ত্রপাঠ ও উদ্বোধনী সংগীত দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬ তম শুভ আবির্ভাব তিথি উৎবের শুভ সূচনা হয়। এসময় বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি সুব্রত চক্রবর্তী।
অনষ্ঠানের শুরুতে পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবা শ্রমের সাথে সম্পৃক্ত সকল সর্গীয়দের স্বরণে এক মিনিট নিরবতা ও পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবা শ্রমের সাধারণ সম্পাদক অরুণাভ পাল চৌধুরী মোহন সড়ক দূর্ঘটনায় আহত হওয়ায় বিশেষ প্রার্থণা করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য ও উপস্থিত ছিলেন, ভারতীয় সহ হাই কমিশন,সিলেট এর সেকেন্ড সেক্রেটারী এস.কে গাঙ্গুলী। বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। সিলেট জেলা পরিষদের সদস্য মো: নজরুল হোসেন। বিয়ানীবাজার সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ। শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহ অধ্যাপক বিশ^প্রিয় চক্রবর্তী। পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শীমৎ স্বামী আনন্দময়ানন্দ মহারাজ প্রমূখ। এছাড়া পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে ২শত সাধরণ মানুষদের ফ্রি চিকিৎসা সেবা ও ২শত দরিদ্র পরিবারকে বিশেষ উপহার দেওয়া হয়।




