মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩২, আহত ৬৬
পোস্ট ডেস্ক : মিশরের সোহাগ শহরে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে।

এতে আহত হয়েছে আরো ৬০ জনের বেশি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় অনেক যাত্রী অজ্ঞান হয়ে আছেন আবার কারো কারো দেহ থেকে রক্ত ঝড়ছে। মরদেহ পাশের একটি স্থানে জড়ো করে রাখতেও দেখা গেছে।
এ নিয়ে একই বিবৃতি দিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ৩২ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অর্ধশতাধিককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ একজন এমার্জেন্সি ব্রেক চেপে ধরলে ট্রেনটি থামতে বাধ্য হয়।
এই থামানো অবস্থায়ই পেছন থেকে আরেকটি ট্রেন এসে এটিকে ধাক্কা দেয়। এতেই এই দুর্ঘটনাটি ঘটেছে।




