বিয়ানীবাজারে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২
সিলেট অফিস : বিজিবি-৫২ শনিবার বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে।

সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে গজুকাটা বিওপি‘র টহল কমান্ডার নায়েক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্ব বিজিবি টিম সিলেট জেলার বিয়ানীবাজার থানার অন্তর্গত দক্ষিণ গজুকাটা নামক স্থানে মেইন পিলার ১৩৫৮ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাসুম মিয়া (২৩) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মো ঃ ওহাব মিয়ার পুত্র এবং জালাল মিয়া (২৫) একই উপজেলার জালালপুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র।
বিজিবি-৫২’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল শাহ আলম সিদ্দিকী জানান, আটককৃত ইয়াবার মূল্য অনুমানিক ৬২ হাজার টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।




