যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক জাহেদ কোরেশি

Published: 31 March 2021

পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারাল বিচারক হিসেবে জাহেদ কোরেশিকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন।

সিনেটের অনুমোদন পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ফেডারেল মুসলিম বিচারক। যুক্তরাষ্ট্র্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে বিচারকের পদে তিনি দায়িত্ব পালন করবেন।

প্রেসিডেন্ট বাইডেনের মনোনিত ১১ জন বিচারক প্রার্থীর মধ্যে কেতানজি ব্রাউন জ্যাকসনসহ তিন জন কৃষ্ণাঙ্গ নারীও আছেন। সার্কিট কোর্টের শূন্যপদে তাঁরা দায়িত্ব পালন করবেন। তাঁদের একজন কলম্বিয়া ডিস্ট্রিক কোর্টে প্রথম এশিয়ান আমেরিকান নারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরজন মেরিল্যান্ড ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০১৯ সালে পাকিস্তানি বংশোদ্ভূত কোরেশি নিউজার্সি ডিস্ট্রিকের ম্যাজিট্রেট জজ হিসেবে প্রথম মুসলিম হিসেবে মনোনিত হয়েছিলেন। জাহিদ কোরেশি নিউজার্সির রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে স্নাতক করেন। এরপর তিনি মার্কিন সেনাবাহিনীর বিচারক ইরাকে কাজ করেন।