ইন্দোনেশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে জঙ্গি হামলা
পোস্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে প্রচার করছে দেশটির গণমাধ্যম। তবে এখনো কিছু জানায়নি পুলিশ। একে জঙ্গি হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে রিপোর্টগুলোতে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

এর আগে এ সপ্তাহেই দেশটির সুলাওয়েসি দ্বীপের একটি গীর্জাতে দুটি আত্মঘাতি বোমা হামলা হয়। ওই ঘটনায় ২০ জন আহত হয়েছিলেন। এর কয়েকদিনের মাথায়ই পুলিশ হেডকোয়ার্টারে হামলা হলো। গীর্জায় হামলা চালিয়েছে দেশটির ইসলামপন্থী দল জামাহ আনশারুত দাউলাহ।
এটি ইসলামিক স্টেটপন্থী। তখনই পুলিশ সাবধান করেছিল জিহাদি গোষ্ঠীটি আরো হামলা চালাতে পারে। এর আগেও দেখা গেছে, পুলিশের অবস্থান টার্গেট করেই এ ধরণের হামলা পরিচালনা করা হয় ইন্দোনেশিয়ায়।




