বিয়ানীবাজারে খাল থেকে শিশুর লাশ উদ্ধার

Published: 4 April 2021

সিলেট অফিস : বিয়ানীবাজারের খশির সড়ক ভাংণী গ্রামের নিখোঁজ শিশু শাহান আহমদ (৮) এর লাশ বাড়ির পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।

রবিবার সড়ক ভাংণী এলাকার একটি খালে পরিবারের সদস্যরা তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন । নিহত শিশু শাহান আহমদ খসির সড়ক ভাংণী গ্রামের সায়দুজ্জামানের ছেলে। নিহত শাহানের বাবা সায়দুজ্জামান জানান, শনিবার ৩ এপ্রিল সকাল ১১ টার দিকে বাড়ির আঙ্গিনায় শিশু শাহান খেলাধুলা করছিলো। হঠাৎ না পেয়ে আশপাশ খোঁজাখুজির করে সন্ধান না পেয়ে বিয়ানীবাজার থানায় একটি জিডি করেন তারা। পরদিন (গতকাল) রবিবার বাড়ির পাশের একটি খালে শিশুরটির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, শনিবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিলো। রবিবার সকালে তার লাশ পানিতে ভাসতে দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য শিশুটির লাশ সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এফ এম আবু তাহের বলেন,আমি সকালে লাশ উদ্ধারে খবর শুনে সায়দুজ্জামানে রাড়িতে যাই এবং শিশু শাহানের লাশ দেখেছি আমি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।