মিয়ানমারে রাতভর গুলি নিহত কমপক্ষে ৬০

Published: 10 April 2021

পোস্ট ডেস্ক : রাতভর গুলি। এখানে ওখানে পড়ে আছে রক্তাক্ত মৃতদেহ।

রাতের অন্ধকারেই সেসব মৃতদেহ সরিয়ে নিচ্ছিল সামরিক জান্তার আজ্ঞাবহরা। অনলাইন রেডিও ফ্রি এশিয়ার এক খবরে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাতভর সামরিক জান্তার নির্দেশ মানতে গিয়ে নিরাপত্তা রক্ষাকারীরা কমপক্ষে ৬০ জনকে গুলি করে হত্যা করেছে। অভ্যুত্থানবিরোধী জনতার সৃষ্টি করা ব্যারিকেড পরিষ্কার করতে গিয়ে তারা নিরস্ত্র জনতার ওপর রাইফেল গ্রেনেড ও মেশিনগান থেকে গুলি ছুড়েছে। এতে মিয়ানমারের মধ্যঞ্চলীয় শহর বাগো’তে রক্তের বন্যা বয়ে গেছে। সেখানে প্যাগোডার ভিতর লাশের স্তূপ। স্কুল চত্বরে লাশ।