পশ্চিমবঙ্গে দুপুরের মধ্যে চতুর্থ দফার ভোটের বলি ৫

Published: 10 April 2021

বিশেষ সংবাদদাতা : দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গে ভোটে মৃতের সংখ্যা পাঁচ।

কোচবিহার জেলাতেই মৃত্যু হয়েছে পাঁচজনের। সকালে কোচবিহারের শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়ানো ১৮ বছরের আনন্দ বর্মনের মৃত্যু হয়। দুপুরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় মনিরুল হক, হাফিজুল হক, সামিউল মিয়াঁ ও আমজাদ হোসেনের। চারজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে।