বিয়ানীবাজারে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Published: 14 April 2021

সিলেট অফিস : বিয়ানীবাজারে মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার বিয়ানীবাজার থানা পুলিশ সুনামগঞ্জের দিরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, উপজেলার চারখাই ইউনিয়নের বেকারী কর্মচারী আল আমিন স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে ১০ এপ্রিল সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ভিকটিমকে সিলেট শহরের হোটেল বনগাঁও থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

এ ঘটনায় ১৩ এপ্রিল মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে দিরাই উপজেলার সাংসাকিতপুর গ্রামের আব্দুল মজাত এর পুত্র আল আমিনকে (২৭) আটক করে।