ভারতের কৈলাশহরে ৪ বাংলাদেশি আটক
অরুপ রায় : করিমগঞ্জ ১৮ এপ্রিল বিএসএফের 20 নং ব্যাটেলিয়ান এবং কৈলাশহর থানার যৌথ উদ্যোগে গোপন খবরের ভিত্তিতে কৈলাশহর পাইতর বাজার মোটর স্ট্যান্ড এলাকা থেকে চার বাংলাদেশী যুবকে আটক করে কৈলাশহর থানায় নিয়ে আসে।

ধৃতরা পুলিশি জেরায় জানায় যে তারা কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকায়।তাদের কাছ থেকে পুলিশ নগদ ৮৫০০ ভারতীয় টাকা জব্দ করেছে।ধৃতদের মধ্যে রয়েছে সাহান আলি(২৪)রাজন মিয়া(২৫) নান্টু মিয়া(২৮)ও আহম্মেদ আলী(৩৩)।বর্তমানে চলিত করোনা পরিস্থিতিতে বাংলাদেশী এই যুবকের কাজের উদ্দেশ্যে নাকি অন্য কোন অসৎ উদ্দেশ্যে এসেছে, এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সচেতন মহল।একিসাথে বিএসএফ এর কড়া টহলদারি নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন।এ মর্মে কৈলাশহর থানার ওসি পার্থ মুন্ডা সংবাদ প্রীতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন।




