এক নজরে অস্কার বিজয়ীদের তালিকা

Published: 26 April 2021

পোস্ট ডেস্ক : অস্কারের ৯৩তম আসরে এবার বাজিমাত করেছে চিনা পরিচালক ক্লোয়ি ঝাও-এর ‘নোম্যাডল্যান্ড’। সেরা পরিচালক, সেরা ছবি এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে এই ছবি।

বাংলাদেশ সময় সোমরার ভোরে বসেছিল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর।

করোনার জেরে বহু কাঁটছাঁট করে ছোট্ট পরিসরেই আয়োজন করা হয়েছে এবারের অনুষ্ঠান। নির্ধারিত সময়ের প্রায় দু’মাস পর অনুষ্ঠিত হল ৯৩তম অস্কার অনুষ্ঠান। বেড়ে গেছে ভেন্যুর সংখ্যাও। দীর্ঘ বছর ধরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের সঙ্গে অস্কারের রাত ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও এবারের সেই অনুষ্ঠানের সন্ধ্যা ও রাত ভাগ হয়ে গেছে ডলবি থিয়েটার ও লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনের মধ্যে। তাছাড়া ঘরে বসেও ভার্চুয়ালি বহু তারকা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে।

এছাড়াও এবারের অস্কার মনোনয়ন ঘোষণামাত্রই চর্চায় এসেছিল পুরস্কারের বিভিন্ন শীর্ষস্থানীয় বিভাগে অশ্বেতাঙ্গ শিল্পীদের নাম মনোনয়ন পাওয়ার সৌজন্যে। এছাড়াও অস্কারের ‘রেড কার্পেট’ এর আয়োজন করা হলেও বাদ পড়েছে ‘আফটার পার্টি’।

দেখে নেওয়া যাক কোন বিভাগে কার হাতে উঠলো অস্কারের সোনালি ট্রফি:

সেরা চলচ্চিত্র: নোম্যাডল্যান্ড

সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)

সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)

সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

সেরা সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন (মিনারি)

সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

সেরা এনিমেটেড সিনেমা: সোল

সেরা মেকআপ ও কেশসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম

ভিজ্যুয়াল ইফেক্ট: টেনেট

সিনেমাটোগ্রাফি: মাঙ্ক

সম্পাদনা: সাউন্ড অব মেটাল

প্রোডাকশন ডিজাইন: মাঙ্ক

শব্দ: সাউন্ড অব মেটাল

সেরা আন্তর্জাতিক সিনেমা: এনাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা প্রামাণ্যচিত্র: কোলেট

প্রামাণ্যচিত্র ফিচার: মাই অক্টোপাস টিচার

লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স

অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইফ এনিথিং হ্যাপেনস, আই লাভ ইউ

সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়ং উম্যান

সেরা এডাপ্টেড চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন

অরিজিনাল স্কোর: সোল

কস্টিউম ডিজাইন: মা রেইনি’স ব্ল্যাক বটম