পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি

Published: 28 April 2021

পোস্ট ডেস্ক :

তীব্র গরমের মধ্যে রমজান মাসের রোজা পালন করছেন সৌদি আরবের মুসলিমরা। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয় কাবা প্রাঙ্গণে। গতকাল (২৭ এপ্রিল) জোহর ও আসর নামাজের সময় বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পবিত্র মসজিদুল হারামের কাবা প্রাঙ্গণে সব সময় মুসল্লিদের ভিড় থাকে। করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ পালন ও নামাজ আদায়। প্রবল বৃষ্টি মুসল্লিদের দেহ ও মনে তৈরি করে অনাবিল প্রশান্তি। বৃষ্টিতে ভিজে মুসল্লিদের ওমরাহ পালন ও নামাজ আদায় করতে দেখা যায়।

এদিকে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে রমজানের প্রথম ১০ দিনে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ও ওমরাহ পালন করেছেন। করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁরা পবিত্র মসজিদুল হারামে প্রবেশ করেন।
সূত্র : আরব নিউজ