বিয়ানীবাজারে ভিকটিমসহ অপহরণকারী আটক
সিলেট অফিস :

বিয়ানীবাজার থেকে তরুণী অপহণ মামলার ভিকটিমসহ ১ অভিযুক্তকে পুলিশ ঠাকুরগাও জেলা থেকে উদ্ধার করেছে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, ৬ এপ্রিল বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পাহাড়িয়া বহর এলাকা থেকে তরুণীকে অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ভিকটিম উদ্ধারের চেষ্ঠা চালায়। এরই এক পর্যায়ে গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ ২৮ এপ্রিল ঠাকুরগাও জেলার পীরগঞ্জ থানার বাসন্ডি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জাহেদ আহমদকে (২০) ভিকটিমসহ উদ্ধার করে। জাহেদ পাহাড়িয়াবহর এলাকার সিরাজ উদ্দিন বাদাই’র পুত্র।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ভিকটিমকে ওসিসিতে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।




