সিলেট গ্রীন ডিজেবল ফাউন্ডশনে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতির ঈদ উপহার প্রদান

Published: 3 May 2021

সিলেট অফিস : 

গ্রীন ডিজেবল ফাউন্ডেশন সিলেট এর শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের ঈদ উপহার প্রদান করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি দানবীর মুহিবুর রহমান মুহিব।
রোববার চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার এম.হাসানুল হক উজ্জ্বল ফাউন্ডেশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিয়ানীবাজারের কৃতি সন্তান মুহিবুর রহমান মুহিব এর পক্ষ থেকে এই উপহার পৌছে দেন।


গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের অধিনে ৮জন ছাত্র ও ৯ জন ছাত্রী বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসায় লেখা পড়া করে আসছেন। এসব শিক্ষার্থীরা সকলেই দুনিয়ার আলো দেখতে পায় না। তবে সাইন ল্যাংগুয়েজের মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি সংগীতসাধনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার শীর্ষে অবস্থান করছেন।
ঈদ উপহার প্রদান প্রসংগে দানবীর মুহিবুর রহমান মুহিব বলেন, ওরা চোখে না দেখলেও তারা সত্যিই অসাধারণ প্রতিবার অধিকারী এই খবর পেয়ে ওদের জন্য কিছু একটা করার পরিকল্পনা করি। ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে তারা ঈদ উপহার হিসেবে কাপড় দাবী করেন। তাই তাদের চাহিদা মোতাবেক হস্তান্তর করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন জেদ্দা যুবলীগ নেতা খছরুল ইসলাম।