মিমি চক্রবর্তীর অভিযোগে কসবায় ধৃত জাল ভ্যাকসিন চক্র
পোস্ট ডেস্ক :

মঙ্গলবার কলকাতার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের একটি ভ্যাকসিন শিবির থেকে ভ্যাকসিন নেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভ্যাকসিন নেয়ার পর নিয়মানুগ পদ্ধতিতে কোনো এসএমএস না আসায় মিমি চক্রবর্তীর সন্দেহ হয়। তিনি কসবা থানায় অভিযোগ জানান। তদন্তে উঠে আসে দেবাঞ্জন দেবের নাম। কসবার বাসিন্দা এই মধ্যবয়স্ক নিজেকে কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে এরকম শিবির বসিয়েছে ১০৭ নম্বর ওয়ার্ডে, কসবা নিউ মার্কেটে এবং সিটি কলেজে। প্রতিটি শিবিরেই একশোর ওপর মানুষ ছশো থেকে হাজার টাকার বিনিময়ে এই ভ্যাকসিন নেন। দেবাঞ্জনের মডাস অপারেন্ডি ছিল প্রথমে সে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। তারপরই শুরু হতো আসল খেলা। ভুয়া আই এ এস দেবাঞ্জন নীল বাতির গাড়িও ব্যবহার করতো।
চাকরি দেয়ার নাম করে আগেও সে প্রতারণা করেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুরো বিষয়টিকে ভ্যাকসিন সিন্ডিকেট অভিহিত করে বলেছেন, এই চক্রে সরকারি কর্মীরাও, হয়তো বা সরকারও জড়িয়ে আছে।




