জম্মু বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ
পোস্ট ডেস্ক :

ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত কাশ্মিরের জম্মু বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুন) বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায় এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রীয়কারী দল ও ফরেনসিক ইউনিট।
ভারতের রোববার সকালে পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু বিমানবন্দর এলাকা। টেকনিকাল এরিয়ায় বিস্ফোরণ দুটি ঘটে কয়েক মিনিটের ব্যবধানে। এই বিস্ফোরণে মৃত্যুর খবর না পাওয়া গেলেও বহু মানুষের আহত হওয়ার সংবাদ মিলেছে। জম্মু বিমানবন্দরে বিমান ওঠা নামা কিছুক্ষন বন্ধ থাকে। ঘটনার সঙ্গে নাশকতার যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরে টাইমার এর সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে এমনটাই অনুমান বিশেষজ্ঞদের।




