লন্ডনে শহীদ জননী জানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

Published: 27 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যার পর ১৯৭৫ পরবর্তি সময়ে দেশে যখন বিএনপি‘র পৃষ্ঠপোষকতা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা দেশে আবার নতুন করে পূনর্বাসিত হচ্ছিল ঠিক সেই সময় মৃত্যুভয়কে উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন শহীদজননী জাহানারা ঈমাম। তিনিই যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে নবপ্রজন্মকে উজ্জ্বীবিত করেছিলেনে। এখনও সকল মানবতা বিরোধীর বিচার সম্পন্ন হয়নি যতদিন পর্যন্ত সকল মানবতা বিরোধীর বিচার শেষ না হবে আমাদের আন্দোলন ততদিনই চলবে। একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা আয়োজিত শহীদ জননী জানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকীর ভার্চুয়্যাল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন শহীদ জননীর আদর্শকে লালন করেই আমাদের সম্মুখপানে এগুতে হবে। একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি কেন্দ্রীয় সংসদের যুগ্মসম্পাদক শহীদ সন্তান ডাক্তার নুজহাত চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য নির্মুল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য নির্মুল কমিটির পক্ষ থেকে সদস্য হিফজুর রহমান খান, রুবী হক, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক মকিস মনসুর, জোৎস্না পারভিন প্রমুখ।