ব্রিটেনে সেন্ডেল পরে গাড়ী চালালে ৫ হাজার পাউন্ড জরিমানা
মো: রেজাউল করিম মৃধা :

ব্রিটেন জুড়ে রোড এক্সিডেন্ট দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনই রোড এক্সিডেন্ট হচ্ছে। এক্সিডেন্ট রোধে আন্তরিক ভাবে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞগণদের পরামর্শও নিয়েছে । বিশেষজ্ঞরা যে সব কারন গুলি খুঁজে পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ী চালক বা ড্রাইভার জুতা না পরে সেন্ডেল বা স্লিপার বা অনেক নারী ড্রাইভার হাইহিল পরে গাড়ী চালান। এর ফলে রোড এক্সিডেন্ট বেশী হচ্ছে।
ওয়েলস এর ড্রাইভিং আইনের ৯৭ ধারায় এখন থেকে কেউ সেন্ডেল, স্লিপার কিম্বা হাইহিল পরে গাড়ী চালালে তাকে পাঁচ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে।
এছাড়া ওয়েলসে সড়কের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোনে কথা বললে পয়েন্ট যাবে এমন কি চালককে লাইসেন্স হারাতে হবে।




