বার্মিহামে শায়খুল হাদীস আল্লামা ছালিক আহমদ (রহ:) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত

Published: 28 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে এর উদ্যোগে গত ২৮ জুন সোমবার বাদ জুহর সান্ডওয়েল গ্রান্ড জামে মাসজিদে শায়খুল হাদীস আল্লামা ছালিক আহমদ (রহ:) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হয় ।

 

এতে সভাপতিত্ব করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এর চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান।মাহফিলে উপস্হিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ,আনজুমানে আল ইসলাহ ইউকের সম্মানিত সদস্য ও সান্ডওয়েল শাখার প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ,  আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খুরশেদ উল হক , মাওলানা নুরুল আমিন, মোহাম্মদ হুসাম উদ্দিন আল হুমায়দী, মাওলানা গুলজার আহমদ, মাওলানা মাহবুব কামাল , মাওলানা আব্দুল মোমিন, মুহাদ্দিস সাহেবের জামাতা ও বিশিষ্ট নাশিদ কন্টশিল্পী কারী আবুল খয়ের , কারী মতিউর রহমান , মুহাদ্দিস সাহেবের ছেলে কারী জুবায়ের আহমদ মাবরূর ও হাজী সাহাব উদ্দিন। মাহফিলে মুহাদ্দিস  সাহেবের কোরআনে পাকের খেদমত , ইলমে হাদীসের খেদমত , দ্বীন ইসলামের খেদমত সহ জীবনের বিভিন্ন খেদমতের দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তাগণ আরো বলেন , মুহতারাম মুহাদ্দিস সাহেবর ইন্তেকালে ইলমে হাদিসের জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

 

বিশেষত ওয়াজ মাহফিলে হুজুর দ্বীন ইসলামের মৌলিক কথা গুলো অত্যন্ত সহজ সাবলীল ভাষায় তূলে ধরতেন। তার কথার মধ্যে তাসির ছিল। আত্মার খোরাক ছিল। সঠিক কথা বলতে তিনি কখনও ভয় পেতেন না ।

 

গোমরাহ মতবাদের অনুসারী তাকে ভয় পেত। মাহফিলে ইছালে ছাওয়াব উপলক্ষে খতমে কোরআন , খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া হয়।