প্রবাসীদের অনুদান প্রদানের অঙ্গিকার
প্রবাসীদের অনুদান প্রদানের অঙ্গিকার
শীঘ্রই শুরু হচ্ছে সিলেট হার্ট ফাউন্ডেশনের ৭ম তলার নির্মাণ কাজ
সংবাদদাতা :

ৎন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর। সেই থেকে এই হাসপাতালটি সিলেট তথা প্রত্যন্ত অঞ্চলের হার্টের রোগীদের সেবা প্রদান করে আসছে।
সিলেট তথা সমগ্র বাংলাদেশে দিন দিন হার্টের রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোগীদের চাপ বেশি থাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ৭তম তলা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
এ উপলক্ষে গত সোমবার ২৮ জুন কেন্টের বেক্সলি মহারাজা রেস্টুরেন্টে এক ডিনারের আয়োজন করা হয়।
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সিনিয়র ভাইস চেয়ারম্যান, চ্যানেল এস চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে এবং চ্যানেল এস’র হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের পরিচালনায় ব্রিট ফাউন্ডেশন ইউকে’র বিশেষ সহায়তায় আয়োজিত এই ফান্ডরেইজিং ডিনার পার্টির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউকে পার্মানেন্ট ডোনার মেম্বার শেখ ফারুক আহমদ।
পরে ইউকে কমিটির ফাউন্ডার প্রেসিডেন্ট হাফিজ মজির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব ও ইউকে এডভাইজারী কমিটির প্রেসিডেন্ট এম এ আহাদ সহ মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ফান্ড রেইজিং ডিনারে বক্তব্য রাখেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামালের স্বাগত বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট প্রতিষ্ঠায় প্রবাসীদের অবদানের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মতামত পেশ করে বক্তব্য রাখেন হক কনসালটেন্সির ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আলাউদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, উপদেষ্টা বোর্ডের প্রেসিডেন্ট এম শামস উদ্দিন, বজলুর রশীদ এমবিই, প্রেস সচিব আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এম এ কাইয়ুম, জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমদ খান, ট্রেজারার আবদাল মিয়া, গোলাম রব্বানী রুহি আহাদ, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, ডা. মোসাররফ হোসেন, বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, লন্ডনবাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমদ, ফাউন্ডার সেক্রেটার সাংবাদিক নজরুল ইসলাম বাসন, এম এ গণী, সিদ্দিকুর রহমান জয়নাল, ফজলুর রহমান আকিক, আবুল লেইছ, ডা. হালিমা বেগম আলম, আলমগীর কবীর চৌধুরী, মারুফ চৌধুরী পলি রহমান, দর্পন সম্পাদক রহমত আলী, ব্যবসায়ী ইসলাম উদ্দিন, কাজি নোমান, কাউন্সিলার হানিফ আব্দুল মুকিত, মোহাম্মদ এনাম প্রমুখ।
সিমার্কের চেয়ারম্যান শিল্পপতি ইকবাল আহমেদ ওবিই দশ লাখ টাকা, চানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল ৫০০০ পাউন্ড, ব্যবসায়ীদের মধ্যে আবু লেইছ ৫০০০ পাউন্ড, এ গনি পরিবার ৫০০০ পাউন্ড, জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব ৫০০০ পাউন্ড সংগ্রহ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। তারপর উপস্থিত প্রতেকে এক হাজার দুই হাজার পাউন্ড করে সপ্তম তলা নির্মানে সহায়তার জনা এগিয়ে আসার ঘোষণা দেন।




