কার্ডিফের কৃতি ছাত্রী লাবনী সুলতানা ভবিষ্যতে আইনজীবী হতে চায়
সংবাদ বিজ্ঞপ্তি :

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিন্যাশনাল ও মাল্টিকালচারাল এবং মাল্টি মিডিয়ার এই বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে বসবাসরত বাংলাদেশের মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের অসাধারণ প্রতিভাধর মেয়ে লাবনী সুলতানা রাসেল কাডিফ হাইস্কুল থেকে এবছর জি,সি,এস,ই’ পরীক্ষায় সর্বোচ্ছ গ্রেড ডবল
এ ষ্টার. ৫টি এ ষ্টার. ১ টি এ. এবং ১টি বি পেয়ে কৃতিত্বের সাক্ষর রেখেছে বলে জানা গেছে।
লাবনীর পিতা হচ্ছেন মোহাম্মদ সাইফুল আলম রাসেল ফিরুজ ও মায়ের নাম হচ্ছে মিসেস পাপিয়া সুলতানা রাসেল.
লাবনীর দাদা প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য. মৌলভীবাজার ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সসম্পাদক ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরুজ। উনার নাতনি লাবনীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।
লাবনী ভবিষ্যতে আইনজীবী হতে আগ্রহী বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। এদিকে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও প্রজেক্ট চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে কৃতি ছাত্রী লাবনীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।।




