নর্থাম্পটনে বাইক চালিয়ে বিভিন্ন কমিটির মানুষের ফান্ড সংগ্রহ
এহসানুল ইসলাম চৌধুরী শামীম :

অসহায় নির্যাতিত প্যালেস্টাইনের জন্য বাইক চালিয়ে ফান্ড সংগ্রহের উদ্দ্যোগ নিয়েছে নর্থাম্পটনের কয়েকজন ব্রিটিশ বাংলাদেশী । মিলটন কিংসে যাত্রা উদ্দেশ্যে রবিবার বেলা ১১ টা থেকে কিংসহিত পার্কে জড়ো হতে থাকেন নর্থাম্পটন ও পার্শ্ববর্তী শহরের ১৭বছর বয়স থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত ব্রিটিশ বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির সাইক্লিস্টরা।
নর্থাম্পটন এর সেন্ট্রাল
মসজিদের সাবেক ইমাম মাওলানা বদরুল ইসলাম ও হাফিজ আব্দুল আলীমের উদ্যোগে প্যাডেল ফোর প্যালেসটাইনে আবিংটন মসজিদের ইমাম সাইফুল্লাহ , আব্দুল কাদির, জাহাঙ্গীর, মাওলানা কামরুল ইসলামসহ প্রায় ৪৫ জন সাইকেলিস্ট অংশ নেন ।
দুপুর ১২ টায় কয়েক গ্রুপে ভাগ হয়ে তারা মিল্টন কিংসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রায় দুই ঘণ্টা বাইক চালিয়ে পৌছান সেখানে। সেখানে তাদেরকে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির মানুষেরা সহযোগিতা করেন। মিল্টন কিংস যাত্রা বিরতির পর আবার রাতে এসে নর্থাম্পটন পৌঁছায় তারা। নর্থাম্পটনের সেন্ট্রাল মসজিদ সাবেক ইমাম বদরুল ইসলাম বছরের অসহায় প্যালেসটাইনের জন্য বাইক চালিয়ে সাহায্য করছি। তাই আপনারা সকলে সাহায্য করুন।
আব্দুল কাদির বলেন, আমরা নরথাম্পটস থেকে বাইক চালিয়ে মিলটন কিংস গেছি।সেখান থেকে আবার ফিরে এসেছি।
ইতিমধ্যে প্রায় আট হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছে সংগৃহীত অর্থ প্যালেসটাইনের অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে




