সুইডেনে বিমান বিধ্বস্ত, নিহত ৯
পোস্ট ডেস্ক :

সুইডেনের ওরেব্রো শহরের কাছেই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৯ আরোহীর সকলেই নিহত হয়েছেন। বৃহ¯পতিবার বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। ডিএইচসি-২ মডেলের উড়োজাহাজটিতে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন। সুইডিশ পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে জানানো হয়, বিমানটি ওরেব্রো শহর থেকেই ছেড়ে গিয়েছিল। তবে ওড়ার পর বেশিদূর যেতে পারেনি সেটি। রানওয়ের কাছেই এটি আছড়ে পরে। এটিকে প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগ ধারণা করা হচ্ছে।
তবে বিষয়টিকে বড় দূর্ঘটনা হিসেবেই চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোভিয়ানও। টুইটারে তিনি লিখেছেন, আমি ওরেব্রোতে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি শুনেছি। এ নিয়ে আমি খুবই মর্মাহত ও ব্যথিত। এই কঠিন সময়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।




