টাওয়ার হ্যামলেটসের ২০০ ইভেন্টের সামার এক্টিভিটিজ শুরু
বিশেষ সংবাদদাতা :

অ্যাডভেঞ্চার খেলাধুলা, ফুটবল, বন্যপ্রাণ অনুসন্ধান, আরোহন ও বারবিকিউ ইত্যাদি ২ শতাধিক ক্রিয়াকলাপ নিয়ে শুরু হলো টাওয়ার হ্যামলেটসের গ্রীষ্মকালীন এক্টিভিটি প্রোগ্রাম।
কাউন্সিল এবং এর অংশীদার সংগঠনগুলোর যৌথ উদ্যোগে অনলাইন ও সশরীরে অংশ নেয়ার অসংখ্য কর্মসূচির সামার এক্টিভিটিজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৬ জুলাই। এই গ্রীষ্মে বাচ্চাদেরকে নতুন নতুন দক্ষতা ও অভিজ্ঞতা শেখাতে এবং তাদেরকে নির্মল বিনোদনের মধ্যে রাখার লক্ষ্যে গৃহীত সামার এক্টিভিটিস এর মধ্যে অ্যাথলেটিক্স, ড্রামা, থিয়েটার, পারিবারিক খেলা, রান্না শেখার কর্মশালা, টেডি বিয়ার পিকনিক ইত্যাদি।
এসকল ফ্রি ইভেন্ট আয়োজন করার পাশাপাশি কাউন্সিল তার পার্ক ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিনিয়োগ করছে ১০ মিলিয়ন পাউন্ড। পরিবারের সবাই যাতে গ্রীষ্মের দিনগুলোতে বারার উন্মুক্ত পরিবেশে সময় কাটাতে আগ্রহী হন, সেজন্য পার্কগুলোতে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
বাসিন্দা, বিশেষ করে শিশু কিশোর বয়সীদের সাথে আলোচনার প্রেক্ষিতে উইভার্স ফিল্ড প্লেগ্রাউন্ডে নতুন ক্রীড়া সরঞ্জামাদি স্থাপন করা হয়েছে। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের উপযোগী বিভিন্ন সরঞ্জাম যেমন নতুন সিট সুয়িং, ট্রাম্পলাইন, র্যাম্প, সংবেদনশীল অভিজ্ঞতার জন্য বাদ্যযন্ত্র, নিরিবিলি খেলার নির্দিষ্ট স্থান ইত্যাদি বসানো হয়েছে।
উইভার্স ফিল্ডের নতুন এবং সবার উপযোগী প্লেগ্রাউন্ডে গিয়ে বাচ্চাদের সাথে নিয়ে কাউন্সিলের সামার এক্টিভিটিজ




