ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফোরে’র পদত্যাগ

Published: 14 July 2021

পোস্ট ডেস্ক :


পদত্যাগ করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে। গভীর বেদনার সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। জাতিসংঘের শিশু বিষয়ক এজেন্সির প্রধান হিসেবে তার অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের ভূয়সি প্রশংসা করেছেন মহাসচিব। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে আরো বলা হয়, জাতিসংঘের মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক ১২ই জুলাই বলেছেন, মিস ফোরের পদত্যাগের কারণ সম্পর্কে পুরোপুরি অবহিত অ্যান্তোনিও গুতেরাঁ। তা হলো, মিস হেনরিয়েটা ফোরে তার পরিবারের প্রতি নিজেকে এখন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিবাহিত এবং আছে চারটি সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের একজন জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নির্বাহী।