শুক্রবার থেকে ল্যাংডন পার্কে কোভিড ভ্যাকসিন উৎসব

Published: 29 July 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বারার ল্যাংডন পার্কে ৩০ জুলাই শুক্রবার থেকে শুরু হবে গ্রীষ্মকালীন টিকা উৎসবে, যেখানে বাসিন্দাদেরকে তাদের প্রথম ও দ্বিতীয় ডোজ ফাইজার ভ্যাকসিন দেয়া হবে এবং সেই সাথে থাকবে লাইভ মিউজিক উপভোগ করার ও ফ্রি ফুড অর্থাৎ বিনামূল্যে মধ্যাহ্নভোজের সুযোগ।

শুক্রবার ৩০ জুলাই (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) থেকে শুরু হওয়া এই ভ্যাকসিন ফেস্টিভ্যাল চলবে সোমবার ২ আগষ্ট পর্যন্ত। ১৮ কিংবা তার বেশি বয়সী যে কেউ সরাসরি এতে এসে নিতে পারবেন তার টিকা।

টিকা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই চলে আসুন আপনার সুবিধামত সময়ে। মনে রাখবেন, আপনি যদি দ্বিতীয় ডোজ টিকা নেয়ার জন্য আসেন, তাহলে যেন প্রথম ডোজ থেকে ৮ সপ্তাহ সময় উত্তীর্ণ হয়, তা নিশ্চিত হবেন।

যে কোন প্রশ্নের জন্য কাউন্সিলের হেল্পলাইন ০২০ ৭৩৬৪ ৩০৩০ নাম্বারে কল করতে পারেন।