টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের স্পিকারের উদ্দ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বৎসর উদযাপিত
মো: রেজাউল করিম মৃধা :

ব্রিটেনের বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হেমলেট কাউন্সিলের স্পীকার আহবাব হোসেন এর উদ্যোগে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি। এর মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি, বহুজাতিক অভিবাসীর নব- প্রজন্মের মানুষেরা জানলো বাংলার হাজার বছরের সাহিত্য, সংস্কৃতি ও স্বাধীনতার গৌরবজ্জল ইতিহাস।
টাওয়ার হেমলেটের বাঙালী স্পিকার আহবাব হোসেনের আয়োজনে ও কালচারাল লিড মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার এর তত্ত্বাবধানে অনুষ্টিত এ বর্ষপূর্তিতে বাংলাদেশী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মেয়র জন বিগসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গসহ সর্বস্তরের মানুষের উপস্থিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্টান। অনুষ্টানে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বৎসর উপলক্ষে আলোচনা, মুক্তিযোদ্ধের উপর ছায়াছবি প্রদর্শনী, শিশুদের নৃত্য ছিলো অন্যতম আকর্ষণ।




