সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর রোগমুক্তি কামনা

Published: 1 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় তার আশু রোগমুক্তি কামনা করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ ও সকল পরিচালকবৃন্দ। সিলেটের কৃতি সন্তান ও বর্ষীয়ান এই রাজনীতিবিদের রোগমুক্তির জন্য সিলেটবাসীর নিকট দোয়া চেয়েছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।