ভূমধ্যসাগর থেকে ১০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

Published: 1 August 2021

পোস্ট ডেস্ক :


আবারও ভূমধ্যসাগর থেকে অন্তত ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জার্মানির একটি এনজিও। সি-ওয়াচ নামের এনজিওটি গত শুক্রবার এ কথা জানায়। খবর রয়টার্সের।

সি-ওয়াচ জানায়, গত বৃহস্পতিবার রাতভর অভিযানে ভূমধ্যসাগর থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তারা এবং উদ্ধার হওয়াদের মধ্যে অনেকে আহত ছিলেন। আহতদের কয়েক জন গুরুতর ‘ফুয়েল বার্নের’ শিকার ছিলেন।

পেট্রল সাগরের পানির সঙ্গে মিশে যাওয়ার পর তা কারও শরীরে লাগলে ‘ফুয়েল বার্ন’ হয়। যে ধরনের ডিঙ্গিগুলোতে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দেন, সেখানে প্রায়ই ক্যান লিক করে বা উল্টে পড়ে নৌকায় থাকা পেট্রল সাগরের পানির সঙ্গে মিশে যায়।