জানাযা সকাল ১১ টায়

জানাযা সকাল ১১ টায়
বিয়ানীবাজারের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুর রহিম আর নেই

Published: 1 August 2021

বিশেষ সংবাদদাতা :

বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় এবং জামেয়া ইসলামিয়া বিয়ানীবাজার সাবেক শিক্ষক, বিয়ানীবাজার প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি মাষ্টার আব্দুর রহিম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। রবিবার দুপুর ২.৩০ টায় সকলের শ্রদ্ধাভাজন এই শিক্ষক বার্ধক্যজনিতে কারণে বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পুত্র কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সোমবার সকাল ১১ টায় শিক্ষকের সাবেক কর্মস্থল পিএইচজি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে প্রয়াত শিক্ষক আব্দুর রহিম পুত্র দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার এটিএম তুরাব নিশ্চিত করেছেন।
সকলের প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।