গোয়াইনঘাটের সালুটিকরে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Published: 1 August 2021

সিলেট অফিস :


সিলেটের গোয়াইনঘাটের কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কের বহরঘাটা নামক স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে।

রোববার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশে সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে একটি পুলিশ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরামারা গ্রামের আফতাব আলীর পুত্র সেলিম মিয়ার দেহ তল্লাশী করে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। আজ সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ ২৫ বোতল ফেন্সিডিলসহ এক জনকে গ্রেফতার করেছে।