কানাইঘাটে ১৫০ পিছ ইয়াবাসহ আটক ১
সিলেট অফিস :

সিলেটের কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সড়কের বাজার এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শনিবার রাতে ওসি তাজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিম এর তত্ত্বাবধানে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাত ৯.৪৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সড়কের বাজার হতে পশ্চিম দর্পনগর যাওয়ার পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পশ্চিম দর্পনগর গ্রামের মৃত রকিব আলীর ওরফে আব্দুর রকিবের পুত্র মোঃ আব্দুল্লাহ এর দেহ তল্লাশী করে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অটককৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। গতরাতে কানাইঘাট থানা পুলিশ ১৫০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে।




