আশ সিহাব পরিষদ ইউকে’র কমিটি গঠন ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন

Published: 5 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর (বিয়ানীবাজার, সিলেট) এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নাম আশ শিহাব পরিষদ ইউ.কে। মাদরাসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহ ছাড়াও এই পরিষদের রয়েছে নানাবিধ কর্মসূচি। ২০২১-২০২৪ সালের তিন বছর মেয়াদি সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেছেন মাদরাসার স্বনামধন্য মুহতামিম, শায়খ মাওলানা জিয়া উদ্দিন সাহেব।

গত মঙ্গলবার (৩রা আগস্ট) বাদ আসর জামেয়া দারুস সুন্নাহ লন্ডন এ আশ শিহাব পরিষদ ইউ.কে’র সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আযীয রেফায়ীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা আশফাকুর রহমানের পরিচালনায় এক ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ কমিটির দায়িত্বশীলগণ নবনিযুক্ত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

নবনিযুক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- শায়খুল হাদিস আল্লামা হাফিয মাহমুদ হোসাইন (বার্মিংহাম), মাওলানা জালাল উদ্দিন (পোর্টস্মোথ), মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবদুল আযিয রেফায়ি, মাওলানা হিলাল আহমদ এবং মাওলানা আবদুল খালিক।

সভাপতি মাওলানা জহির উদ্দিন, সহ-সভাপতি মুফতি সাদিক রহমান, সহ-সভাপতি মাওলানা নজির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব জামিল বদরুল, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহফুয আহমদ এবং অর্থ সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ।

দায়িত্ব হস্তান্তরের ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন মাওলানা ময়নুল হক চৌধুরি, মাওলানা সাদিকুর রহমান সহ নবনিযুক্ত কমিটির একাধিক দায়িত্বশীল।

সভায় আশ শিহাব পরিষদ ইউকের দীর্ঘদিনের সভাপতি মরহুম মাওলানা মোস্তফা আহমদ সাহেব রহ., মাওলানা মাশকুর আহমদের পিতা মাওলানা শিহাব উদ্দিন রহ. ও মাওলানা সালেহ আহমদ এর মরহুমা মাতা সহ মৃতদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এছাড়াও আশ শিহাব পরিষদের আগামীদিনের কর্মতৎপরতা কী হতে পারে- সে বিষয়ে মতবিনিময় করা হয়।