সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :

ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যের ত্রিবার্ষিক সম্মেলন ২০২১ গত ২৯ শে জুলাই, বৃহস্পতিবার লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মাওলানা এ কে মওদুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম তিন বছরের সাংগঠনিক রিপোর্ট ও পরিষদের অর্থ সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন আহমদ অর্থবিভাগের রিপোর্ট পেশ করেন। মাওলানা তাজুল ইসলামের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি মাওলানা এ কে মওদুদ হাসান, আলীয়া মাদ্রাসার বরেণ্য মরহুম আসাতিজায়ে কেরামকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন এবং মাদ্রাসার গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখতে ঐক্যবদ্বভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। সাধারণ সম্পাদকের রিপোর্টে মাওলানা রেজাউল করীম মাদ্রাসার ছাত্র ও উস্তাদগণের মধ্যে সম্প্রতি যারা ইন্তেকাল করেছেন তাঁদের অবদানের কথা উল্লেখ করে শোক প্রস্তাব পেশ করলে রিপোর্টের সাথে তা গৃহীত হয়। পরিশেষে সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরাতন কমিটি বিদায় গ্রহন করে তিন সদস্যের নির্বাচন কমিশনের নিকট দায়িত্ব হস্তান্তর করে নতুন বৎসরের জন্য নির্বাচন পরিচালনার জন্য কমিশনকে অনুরোধ জানান। নির্বাচন কমিশনের সদস্যগণ ছিলেন : ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সায়ীদ, ইস্ট লন্ডন মসজিদের খতীব শায়খ আব্দুল কাইয়ূম এবং বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউ কে’র সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলাম।
নির্বাচন ও নতুন কমিটি গঠন : সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পরিষদের ২০২১-২৪ সেশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে অনুষ্ঠিত
নির্বাচনে যথাক্রমে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল কাদির সালেহ, সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন আহমদ ও অর্থ সম্পাদক নির্বাচিত হন মাওলানা তাজুল ইসলাম। সম্মেলনে অতিথি হিসেবে নব নির্বাচিত কমিটির সাফল্য ও আলীয়া মাদ্রাসার গৌরবোজ্জল ইতিহাসকে সমুন্নত রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাফিজ মাওলানা আবু সায়ীদ।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা শায়খ আব্দুল কাইয়ূম, মাওলানা এ কে এম সিরাজুল ইসলাম, কে এম আবু তাহের চৌধুরী, মাওলানা আবদুর রহমান মাদানী ও মাওলানা ইমদাদুর রহমান মাদানী, ছাত্রদের পক্ষ থেকে মাওলানা রফিক আহমদ, মাওলনা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী, ব্যারিস্টার আহমেদ আব্দুল মালিক প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ, সাধারন সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন আহমদ ও অর্থ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ শতবর্ষের ঐতিহ্যমন্ডিত সিলেট আলীয়া মাদ্রাসার শিক্ষার উন্নয়ন এবং প্রাক্তন সকল ছাত্রের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ও মাদ্রাসার ভূমিগ্রাস প্রতিরোধ এবং সরকারী অবহেলা ও বৈষম্য নীতির বিরুদ্ধে প্রবাসে এবং দেশে আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান ।
পরিষদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি:
সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ, সহ সভাপতি যথাক্রমে মাওলানা রফিক আহমেদ রফিক, মাওলানা মোহাহাম্মদ রেজাউল করিম, ব্যারিস্টার মাওলানা আহমেদ আব্দুল মালিক, মাওলানা এইচ এম আবুল হোসাইন খান, মাওলানা আব্দুল মতিন ফারুক, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোহাম্মদ শওকত আলী, মাওলানা মুফতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দীন আহমদ, সহ সাধারণ সম্পাদক যথাক্রমে মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা শাহ রেদওয়ানুর রহমান, মাওলানা সুলেমান আলী পীর, ট্রেজারার মাওলানা এ টি এম তাজুল ইসলাম, সহ ট্রেজারার মাওলনা মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা দিলুওয়ার হোসেইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াদুদ আনছারী, আইন বিষয়ক সম্পাদক মাওলানা ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলনা ক্বারী ওয়ালীউর রহমান চৌধুরী দুবাগী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বির আহমদ। নির্বাহী সদস্যরা হচ্ছেন, এডভোকেট মাওলানা হাবিবুর রহমান, এইচ এম আব্দুল মালিক আজহারী, মাওলানা গোলাম আম্বিয়া।
উপদেষ্টারা হচ্ছেন, এইচ এম আবু সায়ীদ, মাওলানা এ কে মওদুদ হাসান, মাওলানা ফরিদ আহমদ রেজা, এইচ এম সামছুল হক, হাফিজ মাওলানা শফিকুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নুরুল হক, মাওলানা সৈয়দ মাহবুবুর রহমান, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। -সংবাদ বিজ্ঞপ্তি




