জাপানের ট্রেনে ‘সুখী চেহারা’র নারীদের হত্যাচেষ্টা, আহত ১০
পোস্ট ডেস্ক :

জাপানের রাজধানী টোকিওতে একটি কমিউটার ট্রেনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তি অন্তত ১০ জনকে আহত করেছেন। জানা গেছে, যেসব নারীকে ট্রেনে সুখী দেখাচ্ছিল তাদের হত্যা করতে চেয়েছিল এই ব্যক্তি। শনিবার (৭ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, একজন ভুক্তভোগী গুরুতর আহত বলে জানা গেছে, অন্যরা কম আহত হয়েছে। লোকটি সেজোগাকুয়েন স্টেশনের কাছে একটি ট্রেনে যাত্রীদের ওপর হামলা চালায়। বগির ভেতর থেকে আওয়াজ শোনার পর চালক ট্রেনটিকে জরুরীভাবে থামান।
তদন্তকারীদের মতে, সন্দেহভাজন ট্র্যাকের উপর লাফ দিয়ে পালিয়ে যায়। সন্দেহভাজন পরে একটি দোকানে প্রবেশ করে এবং কর্মীদের জানাযন, তিনিই “সংবাদ মাধ্যমের রিপোর্ট করা ঘটনায় সন্দেহভাজন”। পালাতে পালাতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এছাড়া আহত ১০ জনের মধ্যে নয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




