সিলেটে কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করেন অধ্যাপক জাকির হোসেন

Published: 7 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। ক্যাম্পেইন কার্যক্রম ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে একযুগে টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক এর সার্বিক তত্বাবধানে ৩টি ক্যাম্পেইন সেন্টার পরিদর্শন করেন অধ্যাপক জাকির হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ করোনাকালীন সময়ে খুবই আতংকগ্রস্ত ছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী নেতৃত্বের কারণে আজ সারা দেশে জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। তিনি জনগণকে করোনা থেকে সুরক্ষা দেওয়ার জন্য এক হাজার কোটি টাকা বিভিন্ন দেশের পূর্বেই এডভান্সড করেছিলেন। জনগণ আজ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভ্যাকসিন নিচ্ছে। সুন্দর, সুশৃঙ্খল ও সারিবদ্ধ দাঁড়িয়ে এই কার্যক্রম চলছে। আপনারা নিজে টিকা নিন এবং পরিবারসহ অন্যকে টিকা নিতে উদ্বুদ্ধ করুন। সবাই করোনা টিকার আওতায় আসলে করোনা অতিমারি থেকে মুক্তি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুদূরপ্রসারীচিন্তার গণটিকা কার্যক্রমকে জনগণের পাশে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ অব্যাহত রেখেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল হিসেবে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্যাম্পেইন এই কার্যক্রমকে সুন্দরভাবে আয়োজনের জন্য ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক সহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মনির আহমদ (বিএসিসি), সদস্য সচিব রাজু রায়,ছাত্র লীগ নেতা নিতিশ রঞ্জন দাস অপু, নয়ন রায়। তাছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ।